Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাহ্জালালে যাত্রীর পেটে ৩৫ লাখ টাকার স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রফিকুল ইসলাম (৩৬) নামের এক যাত্রীর পেটের ভেতর থেকে ৩৫ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগ।  শুক্রবার সকালে এসব সোনা উদ্ধার করা হয়। রফিকুল বরিশালের আগাইলঝরা উপজেলার বাসিন্দা।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, শুক্রবার সকালে দুবাই থেকে আসা এফজেড ৫৮৫ নম্বর ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে আসেন রফিকুল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি চালানো হলেও তার কাছে কোনো সোনা পাওয়া যায়নি।

এরপর তাকে উত্তরা মেডিক্যাল সেন্টারে নিয়ে এক্স-রে করানো হলে পেটের ভেতর সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে মলদ্বার দিয়ে ছয়টি সোনার বার বের করা হয়। এসবের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে রফিকুল জানায়, সে সোনার বারগুলি মলদ্বার দিয়ে পেটের ভেতর নেয়। রফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.