Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত হরতাল বাড়িয়েছে ২০ দল

download (1)নিজস্ব প্রতিনিধি:  দেশব্যাপী টানা অবরোধের মধ্যে আবারও হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। বিবৃতিতে তিনি বলেন, ‘২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং এখনও পর্যন্ত অবৈধ সরকার গণদাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করায় আমাদের অঙ্গীকার অনুযায়ী ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।’  উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.