Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৃঙ্খলা না মানলে দলে থাকার অধিকার নেই: ওবায়দুল কাদের

kader
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যারা বিভদে করবে ও শৃঙ্খলা মানবে না, তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।’

আজ বুধবার সকালে যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে একথা বলেন তিনি।

ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই একথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণকে খুশি করুন।

তিনি বলেন, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসার ফুল কোন দিন শুকিয়ে যাবে না বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সকাল সকাল ৮ টা ১৫ মিনিটে যশোর বিমান বন্দরে পৌঁছলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। পরে যশোর সার্কিট হাউসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি দুপুর ১২টায় কুষ্টিয়া বাইপাস সড়ক পরিদর্শন ও বিকাল ৩টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্ত্বরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন।-বাসস

Leave A Reply

Your email address will not be published.