Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শেষ দেখা করতে কারাগারে পরিবার

নিজস্ব প্রতিনিধি:  মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছে তার পরিবারের সদস্যরা।

শনিবার বিকেল ৪টার দিকে তারা দুটি মাইক্রোবাসে করে কারা ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। গাড়ি দুটি নম্বর যথাক্রমে ঢাকা মেট্রো চ ১৩-৭৯১৭ ও চ ১৩-৮৩৭৪। মোট ২৪ জন কারাফটকের সামনে এলেও ভেতরে প্রবেশ করেছেন ২১ জন। তবে সবার পরিচয় জানা যায়নি।

কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, কামারুজ্জামানের ভাই কামরুল ইসলাম, শ্যালক রুম্মান, স্ত্রী নুরুন্নাহার, ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূরসহ আরো কয়েকজন আছেন। এছাড়া, এক ছেলে হাসান ইকরাম সুইডেনে মানবাধিকার বিষয়ে পড়ছেন এবং হাসান জামান মালয়েশিয়ায় টেলিকমিউনিকেশনে পড়াশোনা করে এখন সেখানেই চাকরি করছেন। এরা ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দুইবার দেশে এলেও এখন আর আসবেন না।

এর আগে  মোবাইলের মাধ্যমে কামারুজ্জামানের পরিবারকে জানানো হয়েছে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে কারাগারে যাওয়ার জন্য।

এদিকে ইতোমধ্যে ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, রাতেই ফাঁসি কার্যকর করা হবে।

Leave A Reply

Your email address will not be published.