Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় নাশকতার আশঙ্কায় ৬ বিএনপি কর্মী আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় নাশকতার আশঙ্কায় ৬ বিএনপি কর্মীকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ বিএনপি কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার আউশিয়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে আমজাদ হোসেন, সাতগাছি গ্রামের রবিউল ইসলাম ও সমা খাঁ, এছাড়াও করিম, আসাদুল ইসলাম ও যোগীপাড়া গ্রামের আহাদ আলী মণ্ডলের ছেলে আফজাল হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাসেম খান বলেন, মূলত ৬ জনকে আটক করা হলেও আফজাল নামে একজনকে সন্দেহজনক ব্যক্তি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় কোন অভিযোগ না থাকায় মামলা দেওয়া হয় নি।

Leave A Reply

Your email address will not be published.