Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় বিএনপি ও জামায়াতে ৬ নেতাকর্মী গ্রেফতার

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শৈলকুপা থানার ওসি এম এ হাসেম খান জানান, নাশকতার সৃষ্টির পরিকল্পনা করেছে এমন অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতে ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পদমদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে রাসেদুজ্জামান হিরক,ত্রীবেনী গ্রামের আখের আলী ছেলে খালেক,কুশবাড়ীয়া গ্রামের মৃত ছানোয়ার মোল্যার ছেলে আবু সাঈদ,পিরাগাতী গ্রামের সারাফাত মোল্যার ছেলে সাদ্দাম,লিয়াকত,সদর মোল্য। বর্তমানে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.