Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা ১০হাজার টাকার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

10-06-15 jhenidah fredoomfighte pic2মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৬৫ বছর বয়স্ক মুক্তিযোদ্ধাদের ভাতা চলতি বাজেটে ১০ হাজার টাকার ঘোষনায় ক্ষুব্ধ হয়েছে অন্যান্য মুক্তিযোদ্ধারা। তারা দাবি তুলেছেন সম্মানী ভাতাপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১০ হাজার টাকা করতে হবে ।

এ দাবিতে বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে ৮ শতাধিক মুক্তিযোদ্ধা মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার ও বর্তমান শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্দা সংসদ কমান্ডার মনোয়ার হোসেন মালিথা। এছাড়া ডেপুটি কমান্ডার আবু বকর, সহকারী কমান্ডার এ,কেএম লুৎফর রহমান, তোফাজ্জেল হোসেন, আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য আবুল কাশেম,, ইউনিয়ন কমান্ডার হাবিবুর রহমান, নুরজাহান বেগম প্রমুখ বক্তব্য রাখেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানিয়েছেন ভাতাপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা দিতে হবে। মানববন্ধন ও সমাবেশে তারা মুক্তিযোদ্ধামন্ত্রণালয় ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ।

Leave A Reply

Your email address will not be published.