Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীপুরে স্কুলের ছাত্রীকে অপহরণকালে অপহরণকারী আটক

শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীপুরে দিলরুবা মণ্ডল আইডিয়াল স্কুলের ২য় শ্রেণির ছাত্রী তাছনুবা আক্তার (৭) কে অপহরণকালে অপহরণকারীকে গ্রেফতার করা হয়। জানা যায়, অপহরণকারী মোছা: ঝুমা (১৮) পিতা জয়নাল আবেদীন, গ্রাম-ছোট বড়াই, পাগলা, গফরগাঁও। সে দীর্ঘদিন যাবৎ এ কাজে জড়িত। এ ব্যাপারে থানায় তার নামে একাধিক অপহরণের অভিযোগ রয়েছে। শ্রীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অপহণকারী ঝুমা ওই স্কুলে এসে প্রথমে লিপি নামে একটি মেয়ের নাম বলে। পরে তাছনুবা আক্তারকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় ওই স্কুলের শিক্ষিকা শাহানাজ ঝুমার পরিচয় জানতে প্রশ্ন করলে উত্তরে সে কিছু বলতে না পারায় তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.