Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সন্ত্রাসী হামলায় আহত ২ 

শিবালয় প্রতিনিধি:

শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে প্রতিবেশী সহিমুদ্দিনের পুত্র ট্রাক চালক জুয়েল ও গরু ব্যবসায়ী আইয়ুবকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেছে। জুয়েলকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।

জানা গেছে, টাকা দিতে অস্বীকার করায় গত ১২ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে জুয়েল ও আইয়ুব বাড়ি যাওয়ার পথে টেপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট চিহ্নিত সেলিম, রফিক, আশরাফুল, আজুমুদ্দিন আজু, শাহীনসহ অজ্ঞাত ২/৩ জন রড, পাইপ, হাতুড়ি, দা ইত্যাদি নিয়ে হামলা চালায়। তাদের নিকট থেকে সন্ত্রাসীরা নগদ ৮২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

Leave A Reply

Your email address will not be published.