Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সন্ত্রাস জঙ্গীবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

PHOTO-05গাইবান্ধা প্রতিনিধিঃ দেশজুড়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে রোববার সকাল ১০টায় গাইবান্ধা সদর উপজেলার হরিনসিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সদর উপজেলার হরিনসিংহা আদর্শ উচ্চ বিদ্যালয় এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয় সভাপতি রেজাউল করিম ভুট্টু, প্রধান শিক্ষক এএসএম আজহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এহতেশামুল হক, চক গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মমিনুল ইসলাম মনোয়ার, প্রধান শিক্ষিক রাবেয়া খাতুন, সময় টেলিভিশনের স্টাফ রির্পোটার হেদায়েতুল ইসলাম বাবু, মানবাধিকার নাট্য পরিষদ রামচন্দ্রপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, ময়নুল ইসলাম প্রমূখ।
বক্তারা সন্ত্রাস, সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুপ্তহত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.