Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সন্দেহ থেকে সিদ্ধান্ত নেয়া অনুচিত

kajol-hd-images
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে কে না চেনে। এক সময়ের দুর্দান্ত অভিনেত্রী কাজল। বলতে গেলে তাকে এখন সিনেমা করতে দেখাই যায় না। হঠাৎ করেই কাজলের মধ্যে এত স্থিরতা কীভাবে এল। বলিউড অভিনেত্রী কাজল যে সরাসরি কথা বলতে ভালোবাসেন, এ কথা তো সকলেই জানেন। তার কাছে সম্প্রতি অনেক কিছুই জানতে চাওয়া হয়। তিনিও তার উত্তর দেন। কাজল নাকি বর্তমানে প্রচুর বই পড়েন। সিনেমা বলতে গেলে তার দেখাই হয় না। কাজলের মা নাকি বলেন, সেই দুই বছর বয়স থেকে কাজলের বই পড়া শুরু। আর এখন কাজল বই নিয়ে তার মেয়ে নাইসার সাথে প্রচুর আলোচনা করেন। মেয়েও তার মায়ের মতো অনেক বই পড়তে ভালোবাসেন। মা-মেয়ে মিলে নতুন নতুন বই কেনেন এবং পড়তে শুরু করে দেন। তাকে আরও জিজ্ঞেস করা হয়, কাজল কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন কী না। তিনি জানান, প্রায় সব মহিলারই একটা জিজ্ঞাসা থাকে। তাকে দেখতে মোটা লাগছে কিনা, অসুন্দর লাগছে কিনা,সে কারও সাথে খারাপ ব্যবহার করছে কিনা। কাজলের ভাষায় এসব নিরাপত্তাহীনতা নয়, এর সবই সন্দেহ। আর সবচেয়ে যা ভয়ানক তা হল যদি কেউ এইসব সন্দেহ থেকে কোনো প্রকার সিদ্ধান্ত নেন। কারণ অনেক সময় এসব সন্দেহ থেকেই মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

Leave A Reply

Your email address will not be published.