Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাংবাদিকদের হেয় করে ছাত্রলীগ নেতা বাপ্পির ফেসবুক স্ট্যাটাস: লক্ষীপুরে বিভিন্ন মহলে ক্ষোভ

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে নিজ ফেইসবুকে সাংবাদিকদের হেয় করে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগ নেতা রাফসান জানি বাপ্পি। সে লক্ষীপুর সরকারি কলেজের ছাত্রলীগের আহবায়ক।
শনিবার রাতে (১০ ডিসেম্বর) বাপ্পি’র পোস্ট দেখে অষ ঐধনরন, ও মেহনুভা সামিরা সারাসহ একাধিক আইডি থেকে সাংবাদিকদের নিয়ে অকথ্য ভাষায় গালাগাল মন্তব্য করতে দেখা যায়। এসব পোস্ট ও কমেন্ট দেকে লক্ষীপুরে সাংবাদিক মহলে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাই কলেজের সকল ধরনের সংবাদ প্রকাশে অনাস্থা প্রকাশ করবে বলেছেন সাংবাদিক নেতারা।
তবে এবিষয়ে জেলা ছাত্রলীগের একাধিক নেতাকে ফোন দিলেও তারা কেউ মুখ খুলতে রাজি হন নি।
প্রসঙ্গত, সম্প্রতি ১৪৮ শিক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মাসাত করে ছাত্রলীগ নেতা বাপ্পি। পরে বিনামূল্যে তাদের ফরম পূরণ ও বিভিন্ন অন্যায় আবদার না মানায় বাপ্পি এবং তার অনুসারিরা কলেজে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তালা খুলে দেয়। ওইসময় সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ করায় এমন পোষ্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.