Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাকিবই ইংলিশদের ভয়ের কারণ!

s-8স্পোর্টস ডেস্ক:
বলা হয় বাংলাদেশ ক্রিকেটেরই সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। চলতি বিশ্বকাপেও তিনি দারুন উজ্জল। তিন ম্যাচে ৮০.৫০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৬১ রান। ফলে, বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে ইংল্যান্ড শিবিরে ভয় থাকাটা স্বাভাবিক। আর হচ্ছেও সেটাই। অ্যাডিলেডে অনুশীলনের এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জস বাটলার। সেখানেই উঠে আসলো সাকিবের প্রসঙ্গ। বললেন, ‘দলটির মধ্যে সাকিব আল হাসান সহ বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। নিজেদের দিনে তারা বিশ্বের যে কোন প্রতিষ্ঠিত দলকেও হারানোর ক্ষমতা রাখে। সর্বশেষ তিনশ’র বেশি রান তাড়া করে ম্যাচ জিতে এসেছে তারা। সুতরাং, তারা অবশ্যই অনেক বড় প্রতিপক্ষ।’

Leave A Reply

Your email address will not be published.