Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের আমতলা মোড় থেকে ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের মৃত নুরউদ্দিনের ছেলে ফরহাদ হোসেন ও কাথন্ডা গ্রামের মজিদ সরদারের ছেলে মহিউদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) আমিরুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সকালে ওই এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে এর দুই আরোহী ফরহাদ ও মহিউদ্দিনের দেহ তল্লাশি করে। এসময় ২৮ বোতল ফেনসিডিল পাওয়ায় তাদের আটক করা হয়।

Leave A Reply

Your email address will not be published.