Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাতক্ষীরায় বাগদা চিংড়ি বিনষ্ট

সাতক্ষীরা প্রতিনিধি:
আটা গুলিয়ে মাছের শরীরে পুশ করার অভিযোগে সাতক্ষীরায় ২৫ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের বড় বাজারে বিক্রি করতে আনা ওই চিংড়ি বিনষ্ট করা হয়।
বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আসম আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বড় বাজারে অপরিচিত এক ব্যক্তি চিংড়ি মাছ বিক্রি করতে আসেন। এ সময় কয়েকজন ওই মাছে আটা গুলিয়ে পুশ করার অভিযোগ তুললে মাছগুলো রেখেই পালিয়ে যায় ওই বিক্রেতা। পরে মাছগুলো পরীক্ষা করে অভিযোগের সত্যতা মেলে ও সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য পরিদর্শক আওছাদুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান ও আব্দুল আলিম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.