Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাদুল্যাপুরের লিখন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইউসুবপুর জগতবারের মোজাম্মেল হক সরকারের ছেলে সাজেদুল করিম লিখনের হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তার পরিবার। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নিহত লিখনের পিতা মোজাম্মেল হক সরকার উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের আব্দুল লতিফ, মাহবুব, আব্দুস সামাদ, মো. আজাদ, মিনি বেগম, রুনি বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ শত্র“তা চলে আসছিল। এ নিয়ে আদালতে দুটি মামলাও বিচারাধীন রয়েছে।
এতদসত্বেও এর জের ধরেই গত ২৫ নবেম্বর নিজ বাড়ির গেটের সামনে বালু রাখাকে কেন্দ্র করে উক্ত সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় মোজাম্মেল হক সরকারের বাড়িতে হামলা করে। এসময় সাজেদুল করিম লিখন বাধা দিলে সন্ত্রাসী মাহবুবের নির্দেশে সহযোগি সন্ত্রাসীরা তাকে বেধরক মারপিট করে এবং ধারাল অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় প্রথমে সাদুল্যাপুর স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এব্যাপারে সাদুল্যাপুর থানায় উক্ত ৬জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এ পর্যন্ত মাহবুব ও আব্দুস সামাদকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্য আসামিদের এখনও গ্রেফতার করেনি। ফলে ওই আসামি ও তাদের সহযোগিরা নিহত লিখনের পিতা ও তার পরিবার পরিজনকে নানাভাবে হয়রানি করছে এবং হত্যার হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহত লিখনের স্ত্রী রুপালী বেগম, ভাই এসএম সালাহ উদ্দিন লিটন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.