Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাদুল্যাপুরে শিশু নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর তরফপাহাড়ী গ্রাম থেকে বুধবার দুপুরে জোবায়ের মিয়া (৬) নামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
এলাকাবাসি জানায়, গত ৭ আগস্ট রোববার দুপুরে নিখোঁজ হয় জোবায়ের। এব্যাপারে শিশুর বাবা আনোয়ারুল ইসলাম সাদুল্যাপুর থানায় একটি ডায়েরী করে। বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গর্তের মধ্যে জোবায়েরের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ গর্তের ভেতর ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.