Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাবিনা ও মৌ’র মেয়ের নাচ-গান

বিনোদন ডেস্ক:
সাবিনা ইয়াসমিন এবং তার মেয়ে বাঁধন এবং নৃত্যশিল্পী মৌ ও তার মেয়ে পু®িপতা একই পরিবেশনায় অংশ নিলেন। সাবিনা ও বাঁধন গেয়েছেন, মৌ ও পু®িপতা নেচেছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেখা যাবে এই দৃশ্য। সাবিনা-বাঁধনের গাওয়া ‘সপ্তস্বরের শিখা আমি, নতুন আলো জ্বেলে দিলাম’ কথার গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনে ফরিদ আহমেদ। যৌথভাবে নৃত্যটি পরিচালনা করেছেন ফারহানা চৌধুরী বেবী ও সাদিয়া ইসলাম মৌ। নাচে মৌ ও পু®িপতার সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের একদল নৃত্যশিল্পী। অনুষ্ঠানের নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়, সবসময় যে ধরণের নাচ ও গানের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত, এ গান ও নাচ তার চেয়ে ব্যতিক্রমী। মিউজিক ও নাচের মুদ্রায় গানের সঙ্গে নাচের অপূর্ব সমন্বয় করা হয়েছে। বিটিভির এবারের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ইত্যাদি’। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Leave A Reply

Your email address will not be published.