Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথার সড়কগুলো রক্ষার্থে ওভারলোড ট্রাক চলাচল বন্ধ করা প্রয়োজন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:dsc04689
ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কগুলো রক্ষার্থে ওভারলোড যান চলাচল বন্ধ করা অতি প্রয়োজন। উপজেলার প্রতিটি এলাকায় অগণিত ছোট-বড় সড়ক রয়েছে। প্রতিনিয়ত এসব রাস্তা দিয়ে ওভারলোড ট্রাক চলাচল করছে। এতে সড়কগুলো অল্প সময়ে ভেঙ্গে যাচ্ছে। দেশের সম্পদ সড়ক রক্ষা করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার জ্যেষ্টপুত্র, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার বাবলু চৌধুরীর ছোঁয়ায় সালথায় ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, কালভার্ট-ব্রীজ, স্কুল-মাদ্রাসা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সমূহ। তার মধ্যে পাকা সড়কগুলো অন্যতম। প্রধান সড়ক বাদে উপজেলার প্রতিটি সড়কে ৮.২ মেঃ টন লোডের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ৮ মেঃ টনের পরিবর্তে ১৫/২০ মেঃটন ও তার অধিক মাত্রায় মাল বোঝাই করে ট্রাক চলাচল করছে। অতিমাত্রায় ট্রাক বোঝাই করে চলাচল করার কারনে সংস্কারের কিছুদিন পরেই রাস্তাগুলো ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। উপজেলার বাইপাস সড়কগুলো রক্ষার্থে ওভারলোড ট্রাক চলাচল বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত ইসলাম বলেন, উপজেলার প্রধান সড়ক বাদে বাকি যে সব সড়ক সংস্কার করা হয়েছে, এসব সড়কগুলোতে ৮.২ মেঃ টন লোডের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু অতি মাত্রায় ট্রাক বোঝাই দিয়ে চলাচল করার কারনে তাড়াতাড়ী রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে। ওভারলোড যান চলাচল বন্ধ থাকলে প্রতিটি রাস্তা দীর্ঘদিন ভাল থাকবে।

Leave A Reply

Your email address will not be published.