Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় ইউএনওর বিদায় সংবর্ধনা

saltha pic(1)মোঃ মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের সালথা উপজেলা নির্বার্হী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেনকে গতকাল রবিবার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ বিন ইয়ামিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো, ওয়াহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।

এ সময় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম খান সোহাগ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, এমকিউ হুসাইন বুলবুল, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মজিবুর রহমান সহ উপজেলার সকল বিভাগের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ৩ বছর দক্ষতার সাথে কাজ করায় সালথা উপজেলার ইউএনওর পদোন্নতি হয়। এখান থেকে বিদায় নিয়ে গতকাল রবিবার মাদারীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদান করার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.