Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাফল্য ধরে রেখেছেন । উন্নত শিক্ষার জন্য ৮জন দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত বিদ্যালয়টিতে ডিজিটাল কন্টেইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৭৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাক স্কুল ও কিন্ডার গার্ডেনসহ ১০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০৭ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে। গত ২৯ ডিসেম্বর ঘোষিত ফলাফলে ১৫৬জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ উপজেলায় ৯৭.৫০% শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় পাশ করেছে। এদিকে ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৯জন জিপিএ-৫ এবং ৩৭জন জিপিএ-৪ পেয়ে শতভাগ পাশের মধ্যে দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন।

উল্লেখ্য যে, ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৫ ইং সালে স্থাপিত হয়। ঐতিহ্যবাহী এবিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার শুরু থেকে শতভাগ পাশ করে আসছেন।

Leave A Reply

Your email address will not be published.