Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় পানির অভাবে পাট চাষীরা বিপাকে: সেচ দিতে সেলোমেশিন ব্যবহার!

saltha jut picআবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
বাংলাদেশে পাটের জন্য ফরিদপুর জেলা বিখ্যাত। এরমধ্যে সালথা উপজেলা পাটের জন্য অন্যতম। এ বছরের শুরুতেই পানির অভাবে সালথার পাট চাষীরা চরম বিপাকের মধ্যে পড়েছে। পাট উৎপাদনের জন্য জমিতে সেচ দিতে সেলোমেশিন ব্যবহার করছে কৃষকরা।

এলাকা ঘুরে জানা যায়, এ উপজেলার মানুষ কৃষির উপর নির্ভরশীল। এরমধ্যে পাট ও পিয়াজ অন্যতম ফসল। পূর্বে এই এলাকার কৃষকরা বৃষ্টির পর পাটের বীজ বপন করতো। বীজ বপন করার ১০/১৫ দিনের মধ্যেই আবার ঘনঘন বৃষ্টি হতো। কোন প্রকার সেচের ব্যবস্থা ছিলো না। রৌদ-বৃষ্টি ও আবহাওয়া পাটের অনুকুলে থাকার কারনে পাটের উৎপাদন ভাল হতো। এবছরে এই উপজেলায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। কিন্তু আবহাওয়া পাটের অনুকুলে না থাকায় অনেক জমির পাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাটের বীজ বপন করার আগে থেকে এপর্যন্ত কোন বৃষ্টি না থাকায় পাট চাষীরা চরম বিপাকের মধ্যে পড়েছে। সেক্ষেত্রে কৃষকরা তাদের প্রধান ফসল পাট উৎপাদনের জন্য সেলোমেশিন দিয়ে সেচের ব্যবস্থা গ্রহন করছে। আর দরিদ্র কৃষকেরা সেচ দিতে না পারায় তাদের পাটক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, এবছরে এই উপজেলায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে । কিন্তু আবহাওয়া পাটের অনুকুলে না থাকায় অনেক জমির পাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.