Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-saltha lash pic-1
ফরিদপুরের সালথায় বিদ্যুৎ স্পৃষ্টে সামচেল মাতুব্বার (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামচেল রামকান্তপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার মৃত মনিরুদ্দীন মাতুব্বার ছেলে।

জানা গেছে, কয়েকদিনের ভারি বর্ষনে রবিবার সকালে রামকান্তপুর পূর্বপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের মেন তার ছিড়ে যায়। এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেয়। খবর পেয়ে অফিসের ২ ব্যাক্তি উক্ত এলাকা ঘুরে আসে। কিন্তু লাইনের ছিড়ে যাওয়া তার ওভাবেই ফেলে রাখেন। ঘটনার দিন সকালে সামচেল মাতুব্বার পায়ে হেটে ঐ পথ দিয়ে আসতে ছিলেন। এসময় ছিড়ে যাওয়া তারে সে জড়িয়ে যায়। তখন স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান বলে এলাকাবাসী জানিয়েছেন।

নিহতের চাচাতো ভাই কাদের মাতুব্বার জানান, বিদ্যুৎ অফিসের লোকের অবহেলায় ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে সে মারা যায়। আর যদি রবিবারে বিদ্যুতের লোকজন ছিড়ে যাওয়া তারটি ঘুচিয়ে রাখতো তাহলে এমন দূর্ঘটনা ঘটতো না।

সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Leave A Reply

Your email address will not be published.