Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালমানকে মস্তিকহীন মানুষ বললেন রাজ ঠাকরে

সালমানকে মস্তিকহীন মানুষ বললেন রাজ ঠাকরে

প্রধান রাজ ঠাকরে নজিরবিহীনভানে সালমান খানকে আক্রমণ করলেন। ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে করা সালমানের টুইট বিতর্কে মহারাষ্ট্রের বিতর্কিত নেতা রাজ আক্রমণ করলেন সল্লুকে। সালমানের এক সময়ের প্রিয় বন্ধু রাজ বললেন, সালমান হল এমন একজন মানুষ যার ব্রেন/মস্তিষ্ক বলে কিছু নেই।

মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান তথা বাল ঠাকরের ভাইপো রাজ আরও বলেন, ‘সালমানের বাবা হলেন একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু সালমান হলো নির্বোধ। ও সংবাদপত্র পড়ে না, দেশের আইনকানুন নিয়ে কোনও কিছুই জানে না, অথচ ও ইয়াকুবের হয়ে বোকার মত গলা ফাটিয়ে টুইট করল।’

সালমানের পাশাপাশি যারা ইয়াকুবের বিরুদ্ধে ফাঁসি রুখতে রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হয়েছিলেন তাদেরও একহাত নিয়েছেন রাজ। রাজ বলেন, ‘সুপ্রিম কোর্ট যখন কাউকে এতবড় একটা অপরাধে দোষী সাব্যস্ত করেছে, ফাঁসির সাজা দিয়েছে, তখন কেন কেউ শীর্ষ আদালতের রায়ে বিরুদ্ধে গিয়ে প্রশ্ন তুলবে।

‘মহারাষ্ট্রে শুধু মরাঠিরই থাকবে ভিনরাজ্যের কেউ থাকবে না এমন এক হিংসাত্মক আন্দলোনের মধ্য দিয়েই রাজনীতিতে আত্মপ্রকাশ এই রাজের। প্রথমে চমক দিয়ে শুরু করেও ধীরে ধীরে মহারাষ্ট্রের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন রাজ। সালমানকে আক্রমণ করে ফের খবরে ফিরলেন।

ইয়াকুব মেমনের ফাঁসির বিরোধিতা করে সালমান টুইট করেছিলেন, নির্দোষকে ফাঁসি দেওয়া হচ্ছে। আসল দোষী হলো টাইগার, টাইগারের ফাঁসি হওয়া উচিত, ইয়াকুবের নয়।

Leave A Reply

Your email address will not be published.