Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিআরএফ এর ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত

‎এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম ):

‎‎চট্টগ্রামে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার সন্ধ্যায় নগরীর চকবাজারে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ও আইটি ক্যারিয়ার স্যলুশন এর যৌথ উদ্যোগে ৭দিন ব্যাপি এই ভিডিও এডিটিং কোর্সের সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

‎সনদ বিতরনকালে কালে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর বলেন,
‎বর্তমান সময়ে সাংবাদিকতা করতে হলে ভিডিও এডিটিং জানতে হবে এর কোন বিকল্প নেই।বর্তমান সারা বিশ্বে ডিজিটাল প্লাটফর্ম অনেক বেশি শক্তিশালী তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ডিজিটাল প্লাটফর্মগুলো সম্পর্কে অবগত হতে হবে এবং নিয়মিত তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও তিনি আরো আশাবাদ ব্যক্ত করে বলেন,চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যৎ এ ধরনের কর্মকান্ড অব্যহত থাকবে।

‎অনুষ্ঠানে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সপ্তাহ ব্যাপি কোর্সের সমাপনী তে বক্তব্য রাখেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন,ফোরামের নির্বাহী সদস্য কামরুল হুদা, সজল কান্তি চৌধুরী সহ প্রমুখ।




Leave A Reply

Your email address will not be published.