Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিডনি পপকর্নে নচিকেতা

b-4
বিনোদন ডেস্ক:
সিডনি পপকর্নের উদ্যোগে আয়োজিত একক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণের জন্য জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী কলকাতা থেকে সিডনি এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সিডনি এসে পৌঁছান। এবার তিনি অস্ট্রেলিয়ায় তিনটি অনুষ্ঠান করবেন। এর মধ্যে ক্যানবেরায় ৬ সেপ্টেম্বর, সিডনিতে ৭ সেপ্টেম্বর ও মেলবোর্নে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠান করবেন তিনি। ক্যানবেরা ও মেলবোর্নের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকরা। ২৪ আগস্ট কলকাতার রবীন্দ্র-সদনে সংগীত জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নচিকেতার একক গানের অনুষ্ঠান হয়ে গেল। আগামী ৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় নচিকেতার মূল অনুষ্ঠানের আগে সারাদিন জুড়ে সিডনির স্থানীয় জনপ্রিয় শিল্পীরা সংগীত ও নাচ পরিবেশন করবেন। থাকবে নানান স্বাদের খাবারের আয়োজন। সেই সঙ্গে থাকবে শাড়ি-পোশাক ও গহনার স্টল।



Leave A Reply

Your email address will not be published.