Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিনিয়রদের নিয়ে চিন্তিত নন সৌম্যরা!

স্পোর্টস ডেস্ক:
আসছে মাসেই একটি টেস্ট আর তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ভারত। পাকিস্তানের বিপক্ষে অভাবনীয় পারফর্মেন্সের দরুণ ভারত সিরিজ নিয়েও আÍবিশ্বাসী স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ঝামেলা অন্যখানে। ভারত দলের সিনিয়র ক্রিকেটারদের তথা কোহলি-ধোনিদের বাংলাদেশ সিরিজ খেলতে না চাওয়ার গুজবটা দিনে দিনে মাথা চাঁড়া দিয়েই চলেছে। তবে সিনিয়ররা আসবেন কি আসবেন না, সেসব নিয়ে মোটেই ভাবছে না বাংলাদেশ। রবিবার ভারত সিরিজ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলোচনার এক ফাঁকে এই কথা জানান ওপেনার সৌম্য সরকার। কদিন ধরেই ভারতীয় গণমাধ্যমে সেদেশের সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজে ‘ছুটি’ চেয়েছেন বলে সংবাদ প্রকাশিত হচ্ছে। কানাঘুষো চলছে, কোহলি-ধোনি কিংবা রায়নারা বাংলাদেশের বিপক্ষে খেলতে চাচ্ছেন না অথবা হেয় করেই সিরিজে অংশ নিতে চাচ্ছেন না। এসব খবর অজানা নেই মাশরাফিবাহীনির এই সৈন্যেরও। এ ব্যাপারে বলেন, ‘এসব নিয়ে ভাবছি না আমরা। বিরাট কোহলি আসল না, কে আসল, সেটা নিয়ে ভাবার কিছু নেই। ভারতীয় যে দলই আসুক না কেন! আমাদের তাদের বিপক্ষেই খেলতে হবে। তাদের সাথে খেলেই আমাদের জিততে হবে। আমরা যদি আমাদের শতভাগ দিতে পারি, তাহলে রেজাল্ট আমাদের পক্ষে আসবে।’ পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-টোয়েন্টিতেও পরাজিত করে বাংলাদেশ। এরপর দুই টেস্টের একটিতে পরাজিত হলেও আরেকটিতে এসেছে সম্মানজনক ড্র। সবমিলিয়ে তাই ভারতের বিপক্ষে সিরিজের আগে নিজেদের আÍবিশ্বাস পুরোটাই বজায় রাখছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষেও ভালো কিছু করার ইঙ্গিতও দিচ্ছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.