Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে পিকেটারদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন এর চালক। দগ্ধ চালক সিদ্দিক আলীর (৪৫) বাড়ি রাজশাহী জেলার বানেশ্বরে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশে ঢাকা-রাজশাহী মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সুপার এস এম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জী জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী টমেটো বোঝাই গাড়িটি মহাসড়কের কোনাবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তার ধারে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্টোল বোমা ছোঁড়ে। এ সময় ট্রাকের পাশাপাশি চালকের শরীরেও আগুন ধরলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় এটি। চালককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর পরই পুলিশ সুপার নিজেই ঘটনাস্থলে যান এবং দগ্ধ চালকের চিকিৎসার ব্যবস্থা করেন।

Leave A Reply

Your email address will not be published.