Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে ঈদকে সামনে রেখে সক্রিয় মাদকব্যবসায়ীরা

সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে, তাদের ব্যবসার গতি যেন লাগামহীন। পুলিশও বসে নেই তারা প্রতিদিন দু’একজন মাদক ব্যবসায়ীকে আটক করে কোর্টে প্রেরণ করছেন।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ৩ মাদক ব্যবসায়ীকে কোর্টে পাঠানো হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযানে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের খোকন ঢালীর ছেলে সজিব ঢালী (২২) কে ৬৫ পিস ইয়াবাসহ নিজ গ্রাম থেকে আটক করে। বয়রাগাদী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের আফসার উদ্দিন শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৩৫) কে ১৩৫ পিস ইয়াবাসহ তার ঘর থেকে গ্রেপ্তার করে। এছাড়া রশুনীয়া ইউনিয়নের হিরনের খিলগাও গ্রামের রিপন শেখের ছেলে রনি শেখ (৩২) কে ২৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে একাধিক মামলা রয়েছে।
এলাকাবাসী জানায়, তারা তাদের সন্তানদের নিয়ে শঙ্কিত, এই উপজেলায় মাদকের এত ছড়াছড়ি কখন যে তাদের সন্তানেরা ভুল পথে পা বাড়ায়। আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিদিন গ্রেফতার করছে তারপরও এর প্রভাব কমছে না। আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
সিরাজদিখান থানার এ এস আই খায়রুল জানান, আমরা আটক করে কোর্টে পাঠাই জামিনে এসে আবার যেই-সেই, আমরা আর কি করতে পারবো।

Leave A Reply

Your email address will not be published.