Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরিয়ার উপকূলীয় এলাকায় গাড়ি বোমা হামলায় নিহত ১৪

সিরিয়ার উপকূলীয় জাবলা নগরীতে বৃহস্পতিবার এক গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।

এদিকে, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে জাবলা নগরীরর এই ঘটনায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছে।

জাবলা নগরী সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারের শক্তিশালী ঘাঁটি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনেও এ বিস্ফোরণের খবর প্রচার করা হয়। এতে বলা হয়, এটি একটি আত্মঘাতী বোমা হামলা এবং এতে অন্তত ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়।

Leave A Reply

Your email address will not be published.