Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ার বিদ্রোহীদের ৪০০ ডলার করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার যেসব বিদ্রোহী যোদ্ধা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের জনপ্রতি ২৫০ থেকে ৪০০ মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষতা, কৃতিত্ব এবং নেতৃত্বের যোগ্যতার ওপর ভিত্তি করে সিরীয় বিদ্রোহীদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে। রয়টার্স অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

সিরীয় বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে ঠিক কতজনকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তা পরিষ্কার করে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল স্টেভ ওয়ারেন জানিয়েছেন, ২০০ জনের বেশি সিরীয় বিদ্রোহীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরো ১ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণের জন্য প্রস্তুত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার মে মাসে তার এক বক্তব্যে উল্লেখ করেন, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের জন্য ‘কিছু ভর্তুকি’ দেওয়া হচ্ছে। তবে সে সময় তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

পেন্টাগনের মুখপাত্র মার্কিন নৌকমান্ডার এলিসা স্মিথ জানিয়েছেন, প্রশিক্ষণে অংশ নেওয়া সিরীয় বিদ্রোহীদের প্রত্যেকে ভাতা পাচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.