Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় আইএসের অবস্থানে বিমান হামলায় নিহত ২৭

hআন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে তুর্কি ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় ২৭ জঙ্গি নিহত হয়েছেন। সোমবার সিএনএন ও অন্যান্য গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।
এটিভি জানিয়েছে, জঙ্গি অবস্থানগুলো লক্ষ্য করে বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণও করা হয়। তবে কখন এসব হামলা চালানো হয়েছে প্রতিবেদনগুলোতে তা উল্লেখ করা হয়নি। সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোর পার্শ্ববর্তী তুর্কি শহর কিলিসে সম্প্রতি ধারাবাহিক রকেট হামলা হওয়ার পর আইএসের অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা পরিচালনা করছে তুরস্ক। রয়টার্স।

Leave A Reply

Your email address will not be published.