Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় শিশুসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক:   সিরিয়ার উত্তরাঞ্চলে বুধবার সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় আট শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে। মনিটরিং সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।

সংস্থা জানায়, দেশের উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দুটি পৃথক বোমা হামলায় এসব নিহতের ঘটনা ঘটে।
ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানায়, আলেপ্পোর তাল রিফাতে সরকারি হেলিকপ্টার থেকে অন্তত চারটি ব্যারেল বোমা ফেলা হলে আট শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়।

এ ছাড়া কাফর সিজনা শহরে একটি ব্যারেল বোমা হামলায় একই পরিবারের আট সদস্য নিহত হয়। সংস্থা জানায়, দুটি ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার বাহিনীর ব্যারেল বোমা ব্যবহারের কথা অস্বীকার করেছেন। তবে মানবাধিকার কর্মী ও সংস্থার সংগৃহীত ফুটেজে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ব্যারেল ফেলার প্রমাণ পাওয়া গেছে

Leave A Reply

Your email address will not be published.