Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় মসজিদে বিমান হামলা, নিহত ৪২

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা গ্রামের একটি মসজিদে বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানায়।

পর্যবেক্ষক সংস্থাটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আলেপ্পো প্রদেশের আল-জিনেহ মসজিদে মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা জড়ো হয়েছিল। ঠিক সেসময় বিমান হামলাটি চালানো হয়। গ্রামটি বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার প্রধান অঞ্চলগুলোর অন্যতম। তবে কোন দেশের বাহিনী হামলাটি চালিয়েছে তা জানা যায়নি।

সেখানে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী সক্রিয় রয়েছে এবং মার্কিন বিমান বাহিনীও এ অঞ্চলে জঙ্গি-বিদ্রোহীদের লক্ষ্য করে অভিযান চালিয়ে থাকে।

এদিকে পৃথকভাবে যুক্তরাষ্ট্র জানায়, পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে তাদের বিমান হামলায় আল-কায়েদার অনেক জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক নাগরিকের হতাহতের কথা উল্লেখ করেনি তারা।

রাজধানী দামেস্কের আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার মাত্র একদিন পর বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।

Leave A Reply

Your email address will not be published.