Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় মসজিদে বোমা হামলায় আল কায়েদার ২৫ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছে। আল কায়েদা সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠী নুসরা ফ্রন্টের সদস্য ছিলেন তারা। শুক্রবার সন্ধ্যায় উত্তরপশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের আরিহা টাউনে ঘটনাটি ঘটে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার অন্যতম কট্টরপন্থী গোষ্ঠীটির ওই সদস্যরা ইফতারের জন্য মসজিদটিতে সমবেত হয়েছিলেন। আরিহার সালেম মসজিদের ওই বোমা বিস্ফোরণে নূসরা ফ্রন্টের অসিরীয় এক জ্যেষ্ঠ নেতাও নিহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি।

নিহতের সংখ্যা নিয়ে মত পার্থক্য রয়েছে। এই সংখ্যা ৪০ জনেরও বেশি বলে দাবি করা হয়েছে স্থানীয় বিভিন্ন সংস্থাগুলোতে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

তবে হামলার জন্য প্রতিদ্বন্দ্বী অপর কট্টরপন্থী বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ি করেছে নুসরা ফ্রন্ট।

Leave A Reply

Your email address will not be published.