Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিলেটে আগুনে নিঃস্ব ১০ পরিবার

সিলেট প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছে ১০টি পরিবার। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এলাকার আদর্শ গ্রাম আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা আগুনে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে- আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শেফালী রাণী দাস, জ্যোতি মালাকার, রসু দেব, রুনু দাস, লালন দেব, রঞ্জিত মালাকার, কানু দেব, প্রণতি নাথ, শেলী রাণী দাস, সাবিত্রী মালাকার।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলক চন্দ্র বসাক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই ঘরগুলো ভস্মীভূত হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.