Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিলেটে পৌঁছেছে সোয়াট টিম; কিছুক্ষণের মধ্যেই অভিযান


সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঢাকা থেকে সিলেটে পৌঁছেছেন সোয়াট টিমের সদস্যরা। শুক্রবার ৩টা ৫০ মিনিটে তারা সিলেটে পৌঁছান।

কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তারা।

ওই বাড়ির নিচতলার বাসাতেই অবস্থান করছে জঙ্গিরা। বাসার দরজায় বাইরে থেকে তালা দিয়ে রাখা হয়েছে।

শুক্রবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ঐ বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, শুক্রবার ভোর থেকে বাড়িটি ঘেরাও করে চারপাশে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.