Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিলেটে ৯ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

সিলেট প্রতিনিধি:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৬শ’ ৭৫ বোতল ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)। উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের মূল্য ৯ লাখ ৩৩ হাজার ৭শ’ ৫০ টাকা।
গত কাল ভোরে উপজেলার বরম সিদ্দিকপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
সিলেটের বিজিবি-৫ এর অধীন উৎমা বিওপির হাবিলদার শফিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এসব মাদকের মধ্যে ৬শ’ ১২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ৬৩ বোতল বিয়ার রয়েছে। এগুলো স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

Leave A Reply

Your email address will not be published.