Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুনামগঞ্জে গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে গাড়ি ভাঙচুর মামলার আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-রায়হাজুল হক ভিকি (২৫)ও শফিকুল ইসলাম ফরহাদ (৩০)। গত কাল (০৬ ফেব্র“য়ারি) দুপুর দেড়টার দিকে পৃথক অভিযান চালিয়ে শহরের হজীপাড়া ও সুরমা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হাই চৌধুরী জানান, ৮ জানুয়ারি সুনামগঞ্জ শহরের পুরাতন বসস্ট্যান্ড এলাকায় গাড়ি ভাঙচুরের মামলায় ভিকিকে ও এক ব্যবসায়ীকে মারপিটের মামলায় ফরহাদকে ছুরিসহ গ্রেফতার করা হয়। ফরহাদের বিরুদ্ধে ছিনতাইসহ আরো ৩টি মামলা বিচারাধীন।

Leave A Reply

Your email address will not be published.