Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি মালবাহি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে সিফাত আকন্দ (৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং পার্শ্ববর্তী রাজিবপুর গ্রামের মোরশেদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, রোববার দুপুরে সিফাত স্কুল ছুটির পর গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক ধরে বাড়ি ফেরার সময় নতুন বাজার এলাকায় বিপরিতদিক আসা একটি মালবাহি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-১৩৯৭) নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.