Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

23278

বাপ্পী রায়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অন্তরা (১০) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। গত শনিবার রাতে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র (জানেরপাড়) গ্রামের বাবলু মিয়ার কন্যা রামভদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী অন্তরা নিজ বাড়ির দক্ষিণ দুয়াড়ি শয়ন ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সুত্রে জানা যায়, মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে লাশ দাফনের অনুমতি দিয়েছে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.