Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সোনার বাংলাকে জঙ্গিবাদী দেশে পরিণত করার পাঁয়তারা করছে খালেদা জিয়া – ড. হাছান মাহ্মুদ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, চট্টগ্রাম:
“দেশ এখন এগিয়ে যাচ্ছে, ডিজিটাল দেশে পরিণত হচ্ছে। কিন্তু এই সোনার বাংলাকে জঙ্গিবাদী দেশে পরিণত করতে পাঁয়তারা করছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া এখন মানুষরূপী ডাইনিতে পরিণত হয়েছেন। পেট্রল বোমা মেরে নিরীহ মানুষ পুড়িয়ে আলোচনার স্বপ্ন দেখছেন তিনি। আন্তর্জাতিক আইনেও তিনি অপরাধী।” গত কাল ১৯শে ফেব্র“য়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর ওয়াসা ভবনে, চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়ন নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহ্মুদ এমপি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এদেশের মানুষ আর বোকা নেই, দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই জানে কারা জঙ্গিবাদী, সন্ত্রাসী। যারা মানুষ পুড়িয়ে মেরে হত্যা করে, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। সুতরাং খুনিদের সাথে কোন আলোচনা নেই। যাদের মধ্যে কোন মানবতা নেই, তাদেরকে নিয়ে কোনো সমঝোতাও হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
ড. হাছান আরো বলেন, বোমাবাজদের বিরুদ্ধে প্রতিটি ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলেন, বোমাবাজদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করুন।
পরিশেষে তিনি নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

Leave A Reply

Your email address will not be published.