Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৌদির মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জনের মৃত্যু

সৌদির মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৩আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ১৩ জন। বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশের আভা শহরের একটি মসজিদে এ হামলা চালানো হয়।

প্রাথমিকভাবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ১৭ জন নিহত হওয়ার কথা জানিয়ে বলা হয়, নিহতদের সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। আল জাজিরা জানিয়েছে, হামলায় আহত হয়েছে অন্তত ৩০ জন। তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৩ জন নিহত এবং নয় জন আহত হওয়ার কথা জানিয়েছে।

ইয়েমেনী সীমান্তের কাছে এ মসজিদটি সাধারণত নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। সৌদি কর্মকর্তারা বলছেন, কারা এ হামলা করেছে তা নিশ্চিত নয় এবং কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত মে মাসে সৌদি আরবে দুটি শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে এবং জঙ্গী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে।

প্রসঙ্গত, প্রতিবেশী ইয়েমেনে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.