Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্কুলের ছাদে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে প্রান গেল শিশু ছাত্রের

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠিতে বিদু্যুৎস্পর্শে সাকিব হাওলাদার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নলছিটির দক্ষিণ দুদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ছেঁড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়। শিশু সাকিব ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের জালাল হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার সকালে পার্শ্ববর্তী নলছিটি উপজেলার দক্ষিণ দুদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে আমড়া পাড়তে ওঠে। লাঠি দিয়ে আমড়া পাড়ার সময় ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় নে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহামুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিপত্র/এমএম-১৫-০৮-২০১৭

Leave A Reply

Your email address will not be published.