Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্ত্রীর ছুরির আঘাতে স্বামী খুন

 রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া খ্রিষ্টানপল্লীতে শনিবার গভীর রাতে স্ত্রীর হাসুয়ার কোপে তাপস পান্না (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত নিহতের স্ত্রী ত্রিণা লাকড়াকে (৩০) আটক করেছে পুলিশ। নিহত তাপসের বাড়ি নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজের পাশে। তিনি মহিপাড়ায় তার শ্বশুর বাড়িতেই থাকতেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ত্রিণা ক্ষুব্ধ হয়ে হাঁসুয়া দিয়ে স্বামী তাপস পান্নাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। বাড়ির অন্য লোকেরা বিষয়টি টের পেয়ে তাপসকে আশঙ্কাজনক অবস্থায় পুঠিয়া উপজেলা হাসপাতালে নেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবিবার সকালে নিহতের স্ত্রী ত্রিণা লাকড়াকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.