Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্ত্রীর সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠলেন ওম

মোবাইল ক্যামেরা অন করেই স্ত্রীর সঙ্গে মেতে উঠলেন দুষ্টুমিতে। হয়ে উঠলেন বেপরোয়া। নায়ক ওম সাহানির এমন ভাব দেখে লজ্জায় লাল হয়ে গেলেন তার নববধূ মিমি দত্ত। স্ত্রীর সঙ্গে রোমান্সের এমন অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ করে দিলেন ওম। সবেমাত্র সাতপাকে বাঁধা পড়েছেন টেলি তারকা জুটি ওম-মিমি।

নতুন বিয়ের পর আপাতত একে অপরের প্রেমে মজে রয়েছেন তারা। জমিয়ে উপভোগ করছেন নতুন সংসার জীবন। তাই বলে ক্যামেরার সামনেই প্রেম! মোবাইল ক্যামেরা অন করেই মিমির সঙ্গে রোমান্স করছেন ওম। প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হল সেই ভিডিও। ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো বানানোর জন্য ক্যামেরা অন করেছিলেন পর্দার নায়ক। ব্যাকগ্রাউন্ডে বাজছিল এ আর রহমানের ‘খুলকে জিনে কা’ গান।

সেই গানের সঙ্গেই ওমের গালে আলতো চুম্বন এঁকে দিলেন মিমি। আর তখনই সব ভুলে নব বিবাহিতা স্ত্রীর ঠোঁটে আলতো কামড় দিতে উদ্যত হলেন ওম। কিন্তু ক্যামেরা অন রয়েছে বলে লজ্জায় ওমের কাঁধেই মুখ গুঁজলেন মিমি।

সোশাল মিডিয়ায় উঠে আসা ভিডিওটি নিমেষে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওকে ঘিরে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কেউ লিখছেন ‘টুরু লাভ’। কেউ আবার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কারোর কথায়, নেট দুনিয়ায় আগুন ধরিয়েছেন তারকা দম্পতি।

Leave A Reply

Your email address will not be published.