Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্পেনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত কমপক্ষে ৪

স্পেনের দক্ষিণাঞ্চলের সেভিল বিমানবন্দরের কাছে শনিবার বিকেলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে।  বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, পরীক্ষামূলক ফ্লাইট চালানোর সময় সামরিক বাহিনীর এয়ারবাস এ৪০০এম বিমানটি বিধ্বস্ত হয়।

আন্দালুসিয়ার আঞ্চলিক নগরপাল অ্যান্টোনিও সানজ বলেন, বিমানের ধ্বংসস্তুপের মধ্যে থেকে একজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার জন। এর আগে জরুরী সেবা সংস্থার এক মহিলা মুখপাত্র দুর্ঘটনায় তিন জন নিহত ও দুই জন গুরুতর আহত হওয়ার খবর দিয়েছিলেন।

মুখপাত্র আরো জানান, বিমান বন্দর থেকে এক কিলোমিটার দূরে একটি অনাবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে কত জন আরোহী ছিলেন তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব ধরণের বিমান উড্ডয়ন প্রায় এক ঘন্টা বন্ধ রাখা হয়। বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রধানমন্ত্রী মারিয়ানো রাজই ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে নির্বাচনী প্রচারণার সময় দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, বিমানটিতে ৮ থেকে ১০ আরোহী ছিলেন। তিনি পরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন বলে স্পেনের সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে। সামরিক বিমান দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস জানায়, বিমানের গন্তব্য ছিল তুরস্ক। তবে বিমানটিতে ঠিক কত জন আরোহী ছিল তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সংস্থাটি দুর্ঘটনাস্থলে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.