Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্বাদের নাস্তা ‘চিকেন বাইটস’

it-3রকমারি ডেস্ক:
ফাস্টফুড খেতে গেলে চিকেন ফ্রাই ধরণের খাবারই বেশি খাওয়া হয়। এছাড়াও বার্গার তো রয়েছেই। কিন্তু যদি বার্গারকে মেইন কোর্স ধরা হয় তাহলেও কিন্তু স্টার্টার হিসেবে চিকেন ফ্রাই ধরণের খাবারই বেশি খাওয়া হয়। সেরকমই একটি ঝটপট নাস্তা ধরণের ফাস্টফুড হচ্ছে ‘চিকেন বাইটস’। এই খাবারটির সাথে ফাস্টফুডপ্রেমীরা বেশ ভালোভাবেই পরিচিত। আজকে জেনে নিন এই সুস্বাদু খাবারটি একেবারে রেস্টুরেন্টের স্বাদে ঘরেই তৈরি করে নেয়ার সবচাইতে সহজ রেসিপিটি।
উপকরণ:
– দেড় কাপ হাড় ছাড়া মুরগির মাংস সেদ্ধ
– ১/৪ কাপ চিলি সস
– ১ চা চামচ লেবুর রস
– আধা চা চামচ মরিচ গুঁড়ো
– আধা চা চামচ আদা-রসুন বাটা
– ২ টেবিল চামচ ক্রিম চীজ
– আধা কাপ চীজ গ্রেট করে নেয়া
– ৭-৮ টি কাঁচা মরিচ কুচি
– আধা কাপ ময়দা
– ২ টি ডিম (ফেটিয়ে নেয়া)
– ২ কাপ কর্ণফ্লেক্স গুঁড়ো
– লবণ স্বাদমতো
– তেল ভাজার জন্য
পদ্ধতি:
– সেদ্ধ মুরগির মাংস কাঁচা চামচ দিয়ে আঁশ আঁশ ছাড়িয়ে নিন। এরপর এতে, চিলি সস, লেবুর রস, মরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, ক্রিম চীজ, চীজ, কাঁচা মরিচ কুচি ও ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
– এরপর এতে দিন ময়দা। প্রয়োজন মতো ময়দা দিয়ে গোল গোল করে ডুবো তেলে ভাজা যায় এমন করে ময়দার ডোয়ের মতো শক্ত নয় নরম নয় এমন করে তৈরি করুন।
– এরপর এটি কর্ণফ্লেক্সের গুঁড়োতে গড়িয়ে ডুবো তেলে ভাজুন। লালচে করে ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে তুলে রাখুন।

Leave A Reply

Your email address will not be published.