Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্বাধীনতা দিবসে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

ওমর ফারুক,বেরোবি প্রতিনিধি: ২৬’মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘স্বাধীনতা শোভাযাত্রা’ পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর নেতৃত্বে ক্যাম্পাস থেকে স্বাধীনতা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের স্বাধীনতা স্মারকের পাদদেশে এসে শেষ হয়।

সাড়ে ৯টায় উপাচার্য স্বাধীনতা স্মারকে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, বিভাগ, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ, বাংলার মুখ বেরোবি শাখার পক্ষ হতে পূষ্পার্ঘ ও আনন্দ ভোযাত্রা করা হয়। এসময় বাংলার মুখের এশাখার সভাপতি মশিউর রহমান উপস্থিত ছিলেন।

এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ‘দেশের স্বাধীনতা রক্ষার জন্যই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে। সমাজের সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। আজ রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. নাজমুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, সমাজকর্মী মিসেস গুলনাহার নবী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ, একই বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামসুল হক প্রমুখ।
বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.