Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হজ নিয়ে সৌদি সরকারের সমালোচনায় ইরান

hajj1২০১৫ সালে সৌদি আরবের মিনায় ভীড়ে চাপে পিষ্ট হয়ে নিহতদের একাংশ।

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ্‌ আলী খামেনি বাৎসরিক হজ-এর ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের কঠোর সমালোচনা করেছেন। চলতি বছর হজ শুরু হওয়ার আগে দেয়া এক বিবৃতিতে আয়াতোল্লাহ্‌ খামেনি বলছেন, সৌদি সরকার যেভাবে হজ-এর ব্যবস্থাপনা পরিচালনা করছে, মুসলিম বিশ্বকে তা আবার ভেবে দেখা উচিত।
গত বছর ভীড়ের চাপে শত শত ইরানীসহ বহু হজ পালনকারী প্রাণ হারান। এই মৃত্যুর জন্য তেহ্‌রান কর্তৃপক্ষ সৌদি ব্যবস্থাপনার অদক্ষতাকেই দায়ী করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যেসব সঙ্কট চলছে তাতে সৌদি আরব এবং ইরান মুখোমুখি অবস্থানে রয়েছে। এই দুই দেশের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার জেরে ইরানী মুসলমানরা চলতি বছর হজ করার অনুমতি পাননি।

Leave A Reply

Your email address will not be published.